হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের নিরাপত্তা মিশনে যোগ দেবে অস্ট্রেলিয়া

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:১৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:১৪:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন “সম্পূর্ণ প্রতিরক্ষামূলক” সামরিক মিশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানান, এই মিশনে অস্ট্রেলিয়া একটি ওয়েজটেইল ই-সেভেনএ নজরদারি বিমান পাঠাবে। বিমানটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতকে ইরানের ড্রোন হামলা থেকে সুরক্ষায় সহায়তা করছে।

প্রায় ৪০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে মার্লেস বলেন, “মিশনটি আনুষ্ঠানিকভাবে গঠিত হলে, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন স্বাধীন ও কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক উদ্যোগে সহায়তা দিতে অস্ট্রেলিয়া প্রস্তুত।”

তিনি আরও বলেন, এই বহুজাতিক সামরিক উদ্যোগ কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে সম্পূরক করবে এবং একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা রক্ষায় বাস্তব প্রতিশ্রুতি প্রদর্শন করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]