ইরানে ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:১০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:১০:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বর্তমান যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে নতুন সামরিক অভিযান ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত পুনরায় শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। যদি পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে অভিযানের নাম ‘অপারেশন এপিক ফিউরি’ পরিবর্তন করে ‘অপারেশন স্লেজহ্যামার’ রাখার বিষয়ে আলোচনা চলছে।

এনবিসি নিউজ জানিয়েছে, আলোচনার জন্য এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ট্রাম্প প্রশাসন ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তি ঘোষণা করেছিল। পেন্টাগনের একজন কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ‘এপিক ফিউরি’ এখনো চলছে এবং এই যুদ্ধবিরতি শুধুমাত্র বড় ধরনের যুদ্ধ অভিযান স্থগিত করেছে।

এ বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনো চলছে কারণ, তেহরান পাঁচটি সুনির্দিষ্ট ‘ন্যূনতম গ্যারান্টি’ পূরণ না করা পর্যন্ত নতুন আলোচনায় জড়িত হতে অস্বীকার করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]