ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:২৭:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:২৭:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেয়াল এবং টিনের ছাউনি ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। হঠাৎ ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে অনেকেই নিরাপত্তার জন্য মন্দির চত্বরে থাকা সীমানা দেয়ালের পাশের টিনশেডের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে দেয়ালের একটি অংশ এবং টিনের ছাউনি ভেঙে পড়ে তাদের ওপর।

 

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]