হিজলায় নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন

এস এম মনির হোসাইনঃ

বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তীব্র নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান। আজ মঙ্গলবার (১২ মে) বিকেল অনুমান ৪:৪৫ ঘটিকায় তিনি হিজলার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ভাঙন পরিস্থিতি সচক্ষে দেখেন। প্রতিমন্ত্রী মহোদয় তাঁর সফরসঙ্গীদের নিয়ে উপজেলার নিম্নলিখিত স্থানগুলো পরিদর্শন করেন ৪নং বড় জালিয়া ইউনিয়ন: দুর্গাপুর লঞ্চঘাট (থানাঘাট) এলাকা। ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়ন মৌলভীরহাট খেয়াঘাট ও বান্দেরহাট খেয়াঘাট। ২নং মেমানিয়া ইউনিয়ন: চর দুর্গাপুর খেয়াঘাট ও পার্শ্ববর্তী ভাঙন কবলিত এলাকা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ  সেলিম আহমেদ, একান্ত সচিব, মাননীয় নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী। মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা নির্বাহী অফিসার (UNO), হিজলা। অভ্র জ্যোতি বড়াল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হিজলা। মোঃ সোলায়মান, অফিসার ইনচার্জ (OC), হিজলা থানা।

অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসাইন, সদস্য সচিব, হিজলা উপজেলা বিএনপি।  আলতাফ হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিজলা উপজেলা বিএনপি। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন।

 নদী ভাঙন কবলিত এলাকাগুলো শান্তিপূর্ণভাবে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মহোদয় রাত অনুমান ৬:৫০ ঘটিকায় মেহেন্দিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হন। পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। হিজলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]