কালিয়াকৈর রেলক্রসিংয়ে ট্রাক বিকল, আটকে পড়ল ২ ট্রেন

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:০৯:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:০৯:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের জয়দেবপুর-ঈশ্বরদী রেল লাইনের সোনাখালী রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ২টি ট্রেন ১ ঘণ্টা আটকে থাকে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বুধবার সকালে রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক রেললাইনে আটকা পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে ট্রেন ২টি প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে।

 
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 
কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন মাষ্টার খায়রুল ইসলাম জানান, মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ার খবর পেয়ে আমরা পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসকে ১ ঘণ্টা থামিয়ে রেখেছি।


ঘটনার বিষয়ে গাজীপুর রেলওয়ে উপসহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, রেলক্রসিং এলাকায় ট্রাক আটকে পড়ার খবর পেয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ট্রেন সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]