আইআরজিসির তেল চালানের তথ্য দিলে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:৪১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:৪১:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তেল সরবরাহ ব্যবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের সম্পর্কে তথ্য দিতে পারলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

 
বিবৃতিতে বলা হয়, আইআরজিসির তেল চালান, এই ধরনের ‘অবৈধ’ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত ট্যাঙ্কার বা সংস্থা অথবা সংশ্লিষ্ট কার্যকলাপ বা ব্যক্তি সম্পর্কে তথ্য থাকলে, তথ্যদাতাকে বিপুল পরিমাণ পুরস্কার দেওয়া হবে।’


এই ঘোষণাটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বৃহত্তর চাপ প্রয়োগের প্রচেষ্টার অংশ, যার মধ্যে আইআরজিসি সংশ্লিষ্ট তেল রপ্তানি, জাহাজ চলাচল নেটওয়ার্ক এবং আর্থিক চ্যানেলগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

তেহরান তার তেল বাণিজ্য এবং আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কিত মার্কিন অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]