গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৯:১২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:১২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

 
মঙ্গলবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গী পূর্ব থানার সামনে গিয়ে শেষ হয়।

 
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মঈন আহাম্মেদ, যুগ্ম সদস্য সচিব আরিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ এনসিপির নেতাকর্মীবৃন্দ।

 
এসময় বক্তারা বলেন, সরকার জুলাই শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে গণভোটের জনরায় বাস্তবায়ন নিয়ে গড়িমসি করেছে। অবিলম্বে জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]