সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারতে গেলেন এক দম্পতি

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৪:৪৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৪:৪৮:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি এক দম্পতির ধ্যানজ্ঞান। কিন্তু সেই দুজন নতুন এক ইতিহাস লিখেছেন। তারা শ্রীলঙ্কা থেকে ঐতিহাসিক রাম সেতু রুটে সাঁতার কেটে পৌঁছেছেন ভারতে। এমন অভিযানে সফল হওয়া প্রথম দম্পতি তারা। এই দম্পতি হলেন দানিশ আবদি ও বৃশালি প্রসাদে।

গত ৭ই মে তারা শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে যাত্রা শুরু করেন এবং প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ পক প্রণালি পাড়ি দিয়ে বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছান। পুরো যাত্রায় সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এই মিশনের ভিডিওতে দেখা যায়, উত্তাল ঢেউ, হঠাৎ দিক পাল্টে ফেলা বাতাস এবং শক্তিশালী সমুদ্রস্রোতের সঙ্গে লড়াই করতে হয়েছে এই দম্পতিকে। স্রোত তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দিচ্ছিল।

একটি ভিডিওতে সূর্য ওঠার আগেই অন্ধকার পানিতে ঝাঁপ দেয়ার প্রস্তুতি নিতে দেখা যায় আবদিকে। অন্য ভিডিওগুলোতে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্রে সাঁতার কাটার পর অবশেষে ভারতীয় উপকূলে পৌঁছানোর দৃশ্য ধারণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]