​প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা!

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০২:১৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০২:১৪:০০ অপরাহ্ন
নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়ির নির্মাণ কাজ বন্ধ! বিএনপি নেতা মুকিত এর বিরুদ্ধে চাঁদা দাবদাবির অভিযোগ মিথ্যা।।

সম্প্রতি কয়েকটি অনলাইন অফলাইন সংবাদমাধ্যম ও হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় “সৌদি প্রবাসীর বাড়ি নির্মাণে বিএনপি নেতার চাঁদা দাবি” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত ঘটনা হলো, সৌদি ফেরত আব্দুল হান্নান নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়ন বিএনপির একজন কর্মী। কিছুদিন পূর্বে তিনি আমাদের আদালতের মামলায় ডিগ্রিপ্রাপ্ত জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণকাজ শুরু করেন। আমরা বিষয়টির কারণ জানতে চাইলে তিনি জানান, জমির এসএ মালিক রাবেয়া খাতুনের এক প্রতিনিধির কাছ থেকে তিনি মৌখিকভাবে জমি ক্রয় করেছেন।

আমরা এতে আপত্তি জানালে তিনি পাল্টা হুমকি-ধমকি প্রদান করেন। পরবর্তীতে বিষয়টি নবীগঞ্জ থানাকে অবহিত করা হয়। পরে গত ০৬-০৪-২০২৬ ইং তারিখে আমাদের পূর্বের মামলার ডিগ্রি মোতাবেক হবিগঞ্জ জেলা আদালতে অভিযোগ দায়ের করা হলে বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৪৪ ধারা জারির নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৪৪ ধারা জারি করে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

অতএব, বিষয়টি সম্পূর্ণভাবে আদালতাধীন ও আইনগত প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে ভুল তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক মানহানি করার লক্ষ্যে এই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

আমি প্রকাশিত এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]