​বরিশালে ঋণের দায়ে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১১:৫৮:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১১:৫৮:১৩ পূর্বাহ্ন

রাহাদ সুমন,
বরিশাল প্রতিবেদক :


ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)।
 
সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে  তিনি আত্মহত্যা করেছেন। নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।  

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানী পরিচালনা করে আসছিলেন। সাম্প্রতিব সময়ে ব্যবসায়ীক লোকসানের কারণে তিনি (মানিক) বিপুল পরিমান টাকা ঋণগ্রস্থ হয়ে পরেন। পাওনাদারদের চাপের কারণে তিনি (মানিক) গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। 

সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]