ইবি'র ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. আবদুর রহমান আনওয়ারী

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:৩৭:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:৩৭:৪১ পূর্বাহ্ন
ইবি প্রতিনিধি: তাছনিম আলম 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’ এর নতুন ডিন হিসেবে ‘দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: আবদুর রহমান আনওয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: আবদুর রহমান আনওয়ারী-কে ১১/০৫/২০২৬ তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মুহা: আবদুর রহমান আনওয়ারী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের জন্য এই ফ্যাকাল্টি (ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত) অত্যন্ত জরুরি ছিল। ১৯৮৫-৮৬ সাল থেকে চারটি ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট– ‘দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ’ এই ফ্যাকাল্টির অধীনে আছে। কিন্তু অন্যান্য যে তিনটি ডিপার্টমেন্ট নেই সেগুলো খোলা দরকার। অন্যান্য ডিপার্টমেন্টগুলি খুলে এই ফ্যাকাল্টিকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং আর্থসামাজিক উন্নয়নে এই ফ্যাকাল্টি যেন কার্যকরী ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা আমি করব।

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশ বহু ধর্মতাত্ত্বিক একটা দেশ- সেই হিসাবে অন্যান্য ধর্ম সম্পর্কেও জানা প্রয়োজন আছে। সাথে সাথে সত্য যাচাইয়ের জন্য, সত্যকে বের করার জন্য, অনুসরণ করার জন্য তুলনামূলক ধর্মতত্ত্ব হওয়া জরুরি, চর্চা হওয়া জরুরি। সবার সহযোগিতা নিয়ে এই অনুষদকে একটি আন্তর্জাতিক মানের অনুষদ হিসেবে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, কম্পারেটিভ রিলিজিয়ন ফ্যাকাল্টি ১৯৮৮ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের স্টিউটে ছিলো এবং অনেক আগে খোলার কথা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা চলু করা সম্ভব হয়নি। বর্তমানে এই ফ্যাকাল্টির মাত্র একটি ডিপার্টমেন্ট চালু আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]