র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যা করে লাশ গুম করার ঘটনায় ‘ ভুট্টু সাওতাল’ ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১২:১৩:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১২:১৩:৩৯ পূর্বাহ্ন
নিজসস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যা করে লাশ গুম করার
ঘটনায় ‘ ভুট্টু সাওতাল’ ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম আবিদ আলী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন
ঘাটিবস্তি বটেরতল এলাকার বাসিন্দা| ভিকটিম গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন| ভিকটিম
প্রতিদিনের ন্যায় গত ০৭/০৫/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮.০০ ঘটিকার সময় গরু ক্রয়
করার জন্য নগদ ৫০ হাজার টাকা নিয়ে বাহিরে গিয়ে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন
তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পান| পরবর্তীতে ভিকটিমকে
বিভিন্ন ¯’ানে খোঁজাখুজি করে না পেলে জনৈক ব্যক্তি ভিকটিমের পরিবারের লোকজনদের জানান
যে, ০১নং বিবাদী পরেস নায়েক এবং ০২ নং বিবাদী ভুট্টু সাওতাল ভিকটিমকে গরু দেখানোর
কথা বলে চা বাগানের ভিতর নিয়ে যেতে দেখেছিলেন| অতঃপর উক্ত বিষয়ে ভিকটিমের স্ত্রী শ্রীমঙ্গল
থানায় সাধারণ ডায়েরী করেন| পরবর্তীতে ভিকটিমের পরিবার গত ০৯/০৫/২০২৬ খ্রি. তারিখ
আনুমানিক দুপুর ১৩.৩০ ঘটিকার সময় ¯’ানীয় মে¤^ারের মাধ্যমে সংবাদ পান যে, শ্রীমঙ্গল
থানাধীন রাজঘাট এলাকার ফুসকুড়ি চা বাগান¯’ এলাকার পানির ডোবায় একটি লাশ ভেসে
আছে| অতঃপর ভিকটিমের পরিবারের লোকজন ঘটনা¯’লে গিয়ে ভিকটিমের লাশ দেখতে পান এবং লাশ
সনাক্ত করেন| ভিকটিমের স্ত্রীর ধারনা বিবাদীদ্বয় অজ্ঞাতনামা বিবাদীদের সহযোগিতায় ভিকটিমের
কাছে থাকা গরু ক্রয় করার নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার
জন্য চা বাগান¯’ এলাকার পানির ডোবায় ফেলে দিয়েছে| উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি মামলা হত্যা দায়ের করেন| এরই প্রেক্ষিতে আসামিদের
আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার
করে|
| এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল,
মৌলভীবাজারের একটি আভিযানিক দল অদ্য ১১ মে ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ০৮.৩০
ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালিঘাট ইউনিয়নের লাখাই ছড়া চা
বাগানের ভেতর অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মামলা ৯, তারিখ- ১০ মে
২০২৬ খ্রি., ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যা করে লাশ
গুম করা মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়|
গ্রেফতারক...ত আসামি- ভুট্টু সাওতাল (৪৫) পিতা- মৃত ধরনী সাওতাল, সাং- ফুসকুড়ি চা
বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার|
উল্লেখ্য যে, উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গত ১০/০৫/২০২৬ খ্রি. তারিখ র‌্যাব-৯
কত..র্.ক গ্রেফতার করা হয়েছিল|

 পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে মৌলভীবাজার জেলার
শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে র‌্যাব-৯ এর
চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]