রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ১২ জন শিশুর মৃত্যু হলো। বোরবার রাত ৮টায় এ শিশুটি মৃত্যুবরণ করেন।
সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির। মৃত শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।
জানা গেছে, রোববার (১০ মে) বিকাল ৪ টায় ক্যান্সারে আক্রান্ত শেফা হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেইদিন রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির জানান, মেয়েটি রোববার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর সাথে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল। রাত ৮টার দিকে মেয়েটি মারা যায়।