হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে: মাসুমা হাদি

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৮:৪৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৮:৪৬:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ওসমান হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার না পেয়ে আমরা চরম হতাশায় রয়েছি। হাদি হত্যার বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে।

ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে হাদির বোন মাসুমা হাদি এসব কথা বলেন। সোমবার বেলা ১১টায় শহরের কুড়িপট্টি এলাকায় ওসমান হাদির শৈশবের টিনের ঘরে হাদি স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানান এবং সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ভারত থেকে অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

মাসুমা হাদি বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার না পাওয়ায় পরিবার চরম হতাশায় রয়েছে।

বিক্ষোভে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]