​বাহুবলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতা নিহত

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৮:৩৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৮:৩৬:২০ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) নিহত হয়েছেন।
‎
‎সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান খান ফারুক মোটরসাইকেলযোগে মিরপুর এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
‎
‎নিহত মনিরুজ্জামান খান ফারুক বাহুবল উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
‎‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন
, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
‎
‎এদিকে মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]