​ওষুধ প্রতিনিধিদের হেনস্তা ও দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:৫৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:৫৮:৪২ অপরাহ্ন
‎
সামায়ুন আহমদ,‎ সুনামগঞ্জ

  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা, দালাল আখ্যা দিয়ে আটক এবং পেশাগত নিরাপত্তাহীনতার প্রতিবাদে তাহিরপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) তাহিরপুর বাদাঘাট শাখা।
‎
‎এই ঘটনার প্রতিবাদে এবং সারা দেশে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ ১১ মে সোমবার  সকাল ১১ টায় সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মেইন রোডের মানববন্ধন পালন করে বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) বাদাঘাট শাখা। 
‎
‎এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, , ৪ মে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা দায়িত্ব পালন কালে সেখানে থেকে ১২ জনসহ সারাদেশে ২৭ জন কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক ও হেনস্তা করা হয় প্রশাসন, এবং কিছুসংখ্যক মিডিয়া কর্তৃ যাদেরকে 'দালাল' বলে আখ্যায়িত করা হয়।  যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
‎
‎বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,  নিত্য নতুন ঔষধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য দেওয়া এবং সারাদেশে সঠিক সময়ে ঔষধ সরবরাহ করাই তাদের কাজ এবং তারা কোনো দালাল বা অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়। গত করোনাকালীন সময়ে যখন আপনারা নিজের জীবনের মায়ায় বাড়িতে ছিলেন তখন এই ঔষধ কোম্পানির প্রতিনিধিরাই জীবনের মায়া না করে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছে ওষুধ সরবরাহের জন্য। এ সময় আপনাদের সেবা করতে গিয়ে এই ঔষধ কোম্পানির প্রতিনিধিরাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে।
‎
‎তারা আরও বলেন ওষুধ কম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ঔষধ প্রতিনিধিদের নিয়মিত হয়রানি ও হেনস্তার শিকার হতে হচ্ছে।
‎
‎তারা বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া ওষুধ প্রতিনিধিদের আটক ও অপমান করা দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জোর দাবি জানাচ্ছি। 
‎
‎মানববন্ধনে বাদাঘাট ফারিয়ার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক আলমগীর কবির, ঔষধ প্রতিনিধি সাদেক আহমদ, বাসিক আহমদ ও মুস্তফা কামাল প্রমুখ।
‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]