চাটখিলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:৪২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:৪২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর চাটখিলে সানখালি গ্রামের কাজী নাসিরের মাছের খামারে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। রোববার রাতে দুর্বৃত্তরা মাছের খামারে বিষ দেয়।


খামারের মালিক দাবি করেন তার সাথে একটা রাস্তা নিয়ে মামলা আছে। ওই ঘটনার কারণে আমার ক্ষতি করতে পারে।


স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে তার ক্ষতি করতে পারে।


চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]