​ঢাকা-৪ আসনের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে জামায়াত এমপির ব্যতিক্রমী উদ্যোগ

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৪৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৪৩:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

* জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সমান ভূমিকা রাখতে হবে - 

ঢাকা-৪ আসনের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। সোমবার (১১ মে) নিজের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে সাংসদ সৈয়দ জয়নুল আবেদীন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

সাংসদ সৈয়দ জয়নুল আবেদীন জানান, ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ গ্যাস ও পানির সংকট, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাইসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মানুষের প্রত্যাশিত সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি কখনো একক প্রচেষ্টায় সমাজের সকল সমস্যা সমাধান করতে পারে না। বরং জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সমান ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় ঢাকা-৪ সংসদীয় এলাকাকে একটি আলোকিত ও শান্তির নীড় হিসেবে গড়ে তোলা সম্ভব।


ঢাকা-৪ আসনের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে পরস্পর সহযোগিতার অঙ্গিকার ব্যত্যয় করেন। এসময় স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]