সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৩:৩০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৩:৩০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার গভীর রাতে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে ঘরের সিঁধ কেটে সোবাহান প্রামানিক কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]