রামুতে আমগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০১:১৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০১:১৯:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামু উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আব্দুস শাকুর (২৫) পালং ইউনিয়নের উত্তর কম্বনিয়া এলাকার বাসিন্দা মোয়াজ্জেম আবু তাহেরের ছেলে।

 
 
জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়ির পাশে আম পাড়তে গাছে ওঠেন আব্দুস শাকুর। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে গুরুতর আহত হন। এতে তার বুকের হাড় ভেঙে ফুসফুসে ঢুকে যায়।

 

স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]