বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেনজেটিভদের প্রতিবাদী মানববন্ধন

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১২:১১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১২:১১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মেডিকেল রিপ্রেনজেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে বরিশালের বাকেরগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে সকাল ৯টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল রিপ্রেনজেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে জমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি তোফাজ্জল হোসেন মনির, উপদেষ্টা এনামুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান, সদস্য মো. শাহআলম, আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল নাসিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেনজেটিভগণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজে দালাল বিরোধী অভিযানের নামে কয়েকজন মেডিকেল রিপ্রেনজেটিভকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত রিপ্রেজটিভদের মুক্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]