‘ট্রাম্পকে খুশি করতে পরিকল্পনা লেখে না ইরান’

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১০:২২:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১০:২২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর জোর দেওয়া হয়েছে।

সূত্রটি জানায়, এই প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের আগের পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে। ওই পরিকল্পনাকে ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণে বাধ্য করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেছিল তেহরান।

সূত্রটি আরো জানায়, ইরানে কেউ ট্রাম্পকে খুশি করার জন্য পরিকল্পনা লেখে না। আলোচক দল শুধু ইরানি জাতির অধিকারের জন্যই কাজ করে। এতে ট্রাম্প অখুশি হলে সেটাই আসলে ভালো।

তিনি আরো বলেন, ট্রাম্প বাস্তবতাকে পছন্দ করেন না; এ কারণেই তিনি ইরানের কাছে ক্রমাগত হেরে যাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]