ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০১:৪৪:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০১:৪৪:৪০ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশি অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (৯ মে) রাতে উপজেলার শশীদল ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১১টার দিকে উত্তর শশীদল এলাকায় রফিকুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তার রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘লবু’ নামে পরিচিত।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]