​চুনারুঘাটে ১০ বছরের স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা,মাদ্রাসা শিক্ষক জুবায়ের গ্রেফতার

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১১:১৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১১:১৬:৩৯ অপরাহ্ন

​চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ​ রোববার (১০ মে) সকালে চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আমকান্দি আবু হুরায়রা নুরানী মাদ্রাসায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিল।


পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত হুজুর অনুপস্থিত থাকায় বদলী শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করে। পাঠদান শেষে সকাল আনুমানিক ৮টার দিকে জুবায়ের কয়েকজন ছাত্রীকে টিফিন বাটি ধোয়া ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যায়। ​


কৌশলে অন্য ছাত্রীদের বারান্দায় ও বাইরে পাঠিয়ে দিয়ে জুবায়ের ওই ছাত্রীকে নিজের রুমে নিয়ে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে সে ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে তার পরনের কাপড় খোলার চেষ্টা চালায়। এসময় ছাত্রীর চিৎকার এবং বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে লম্পট শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হয়। ভিকটিম দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে। ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ জামাল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেফতার করে। ​চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,"নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]