ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১০:১৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১০:১৫:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাদুল্যাপুরে ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম জাফর আলী (৪০)।

এলাকাবাসী জানায়, কৃষক জাফর আলী রোববার বেলা ১১ টার দিকে বোরো ধান মাড়াই করা জন্য মেশিনে বৈদ্যুতিক সংযোগ দেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি সত্য। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]