বদরগঞ্জে দুই কিশোর মাদক কারবারি ইয়াবাসহ আটক

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১০:০৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১০:০৯:২৮ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে কুতুবপুর ইউনিয়ন গাছুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। এসময় আটক দু'জন প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা পায় পুলিশ।
 
শনিবার ৯ এপ্রিল দিবাগত রাতে গোপন সংবাদ পায় বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার। পরে তার নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক  দুই কিশোর হলো মুরাদ হোসেন, ও আরিফ বাবু। মুরাদ গাছুয়াপাড়া গ্রামের আক্তারুল ইসলাম ছেলে।আর আরিফ একই ইউনিয়ন জাঙ্গলপাড়া গ্রামের নূর আলম ছেলে।
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, আটক দুজনকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]