শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৯:১৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৯:১৩:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রায়েদ এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


স্থানীয়রা জানান, দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। নৌ পুলিশকেও অবহিত করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]