​‎আজমিরীগঞ্জে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৭:৪৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৭:৪৮:২৭ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মানউল্লাহ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
‎
‎রবিবার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানউল্লাহ মিয়া ওই এলাকার মৃত ভুইয়া মিয়ার ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের কাছে নিহতের ভাই আনতু মিয়ার কিছু টাকা পাওনা ছিল। এ নিয়ে বিরোধের জেরে সকালে জাহেদা বেগম ও তার পরিবারের সদস্যরা আনতু মিয়াকে গালিগালাজ করেন।
‎
‎পরে দুপুরে হাওড় থেকে বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে মানউল্লাহ মিয়া প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মানউল্লাহ মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেন, শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল মামুন। 
‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]