কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিনব কৌশলে মাদক বিক্রি, স্বামী-স্ত্রী গ্রেফতার

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৭:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৭:২৭:১৬ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের রেললাইন বস্তি এলাকায় একটি বন্ধ মুদি দোকানকে কেন্দ্র করে গোপনে ইয়াবা বিক্রি করা হতো। ক্রেতারা নির্দিষ্ট সাংকেতিক পদ্ধতিতে দোকানের ঝাঁপে টোকা দিলে দোকানের জানালার ছোট ফুটো দিয়ে ইয়াবা সরবরাহ করা হতো। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে, বন্ধ দোকানের ভেতরে চলছিল মাদক বেচাকেনা।
 
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনায় পুলিশ গোপন সংকেতভিত্তিক এই মাদক বিক্রির কৌশল শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
 
গত ৯ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া (রেললাইন) এলাকায় অভিযান চালায়।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]