কুড়িগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৩:৫৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:৫৮:৩২ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
 
রোববার (১০ মে ২০২৬) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
 
সভায় মন্ত্রী কুড়িগ্রাম জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]