মানবতাবিরোধী অপরাধের নেপথ্য নায়ক মাসুদ চৌধুরী

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৩:৫০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:৫০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, এক এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনসহ যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তার নেপথ্যের মহানায়ক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ওই সময়ে যে সরকার ছিল, সেখানে মাসুদউদ্দিন চৌধুরী আরো কয়েকজনকে ডিফেক্টো গভর্নমেন্ট বলা হতো। পুরো সরকারটাকে তারাই চালাতেন।

রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আমরা মাসুদ উদ্দিন চৌধুরীকে একটা মিস কেইসে গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম। সেই প্রোডাকশন ওয়ারেন্ট মঞ্জুর হয়েছিল।

পরবর্তীতে গত ৭ এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শোন অ্যারেস্ট দেখানো হয়। তাকে সেফ হোমে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। আমরা তাকে গতকাল সেফ হোমে নিয়ে তাকে জিজ্ঞাসবাদ করেছি।

তিনি যে সকল তথ্য দিয়েছেন, সেগুলো আমরা যাচাই-বাছাই করছি এবং প্রয়োজনবোধে আরো দুইদিন তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসবাদ করার সুযোগ আছে।

চিফ প্রসিকিউটর আরো বলেন, জিজ্ঞাসাবাদে যে তথ্য আমরা পেয়েছি, এক এগারোর সময়ের বিষয়গুলো আছে এবং বিগত জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে, শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে।

সব কিছুই খোঁজখবর নিচ্ছি এবং ইনভেস্টিগেশনে আসছে সবকিছু। আমরা যখন ইনভেস্টিগেশনের পর টোটাল অভিযোগটা কনসুলেটেড করবো, তখনই পূর্ণাঙ্গ রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো।
 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]