মির্জাগঞ্জে কেঁচি গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০২:১৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:২২:২৬ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে কেঁচি গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।

শনিবার ( ৯ মে ) রাত আনুমানিক ৩ টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ( ডেইলি অবজারভার এর প্রতিনিধি) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের ব্যবসায়ীক প্রতিষ্ঠান আশ্রাফ প্যালেস এর নীচ তলায় ‘আল-আমিন ট্রেডার্সে’ এই চুরির ঘটনা ঘটে। 

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ব্লু রংয়ের গেঞ্জি, ফুল প্যান্ট ও মাথায় ক্যাপ পরা এক চোর রাত আনুমানিক ৩ টার দিকে কেঁচি গেটের দুইটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী  আশ্রাফ আলী হাওলাদার বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে আমি ঢাকাতে আছি। ফোনের মাধ্যমে জানতে পারি চুরির ঘটনাটি। চোর ক্যাশবাক্স ও স্টিল আলমারি থেকে নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানাই।

এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]