ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মিস্টার সভাপতি-পিপুল সম্পাদক

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০১:৫৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০১:৫৮:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ মিস্টার, সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. জহির উদ্দিন।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সমিতির ২৭টি শাখার আওতায় ১ হাজার ৮৬০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৮৫ জন ব্যবসায়ী নিজেদের ভোট প্রদান করেন। ভোটের হার ছিল ৯০.০১%।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ ভূঁঞা ও দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ও জিয়া উদ্দিন।

এছাড়া কোষাধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হাসান ও সাইদুল মিল্লাত, প্রচার সম্পাদক ইফতেখার রাশেদ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক ও দীপক চন্দ্র পাল।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. নাছির উদ্দিন খোকন, ওমর ফারুক সজিব, কাজী শাহ আলম রিপন, মনির উদ্দিন, হাজী মো. আইয়ুব, কামরুল জামান মজুমদার, মো. শাহ আলম, ওসমান গণি রাসেল, আরিফ মোহাম্মদ, মো. সাইফুল ইসলাম ও মোশাররফ হোসেন মুরাদ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]