লন্ডনে ইতিহাস গড়েলেন ফরহাদ হোসেন

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০১:৩৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০১:৩৫:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লন্ডন বরো অব নিউহ্যাম কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। যুক্তরাজ্যে মূলধারার রাজনীতিতে লেবার পার্টির প্রার্থী হয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

জয়লাভের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এই বিজয় পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার বিকেলে লন্ডনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় পাঁচ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।

রাজনীতির পাশাপাশি, কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে পরিচিতি অর্জন করেন তিনি।

নির্বাচনি প্রচারণায় স্থানীয় সেবা উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করেন, ফরহাদ হোসেনের এই অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]