দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০১:৩১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০১:৩১:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে (৩৫) দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, নিহত সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে।

সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]