নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটকদের ওপর হামলার ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনার পর মামলা হয় রাতে।
স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের অভিযোগ, গুলিয়াখালী সৈকতে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী স্থানীয় যুবকের দৌরাত্ম্য চলছে। পার্কিং, দোলনা, বসার স্থান ও খাবারের বিল নিয়ে প্রায়ই পর্যটকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব ঘটনা দিন দিন বাড়ছে।

জানা গেছে, প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটলেও গুলিয়াখালী সৈকতে এখনো কোনো স্থায়ী পুলিশ চৌকি কিংবা কার্যকর বিচ ব্যবস্থাপনা কমিটি গড়ে ওঠেনি। ফলে যেকোনো অপ্রীতিকর ঘটনায় পর্যটকরা তাৎক্ষণিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহমুদুল হাসান বলেন, গুলিয়াখালী বিচ এলাকায় পর্যটকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, গুলিয়াখালীসহ উপজেলার সব পর্যটন স্পটে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।