কুশিয়ারা নদী পারাপারে নতুন অধ্যায়,রাজনগর-বালাগঞ্জ ঘাটে ভিড়লো নতুন ফেরি,

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:১৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:১৬:৩৬ অপরাহ্ন
 
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার ::


দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কুশিয়ারা নদীর রাজনগর ও বালাগঞ্জ অংশে নতুন ফেরি এসে ভিড়েছে ঘাটে। শুক্রবার (৯ মে) হলুদ রঙের ঝকঝকে নতুন ফেরিটি ঘাটে পৌঁছালে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
 
জানা যায়, দীর্ঘদিন ধরেই কুশিয়ারা নদীর দুই পাড়ে ফেরিঘাট নির্মাণকাজ চলছিল। বর্তমানে নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে নতুন ফেরির আগমনে দ্রুতই পারাপার ব্যবস্থা চালু হওয়ার আশা করছেন এলাকাবাসী।
 
স্থানীয়রা জানান, এতদিন উত্তাল স্রোতের এই নদী নৌকায় পার হতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যেত।
 
যদিও এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুশিয়ারা নদীর উপর একটি সেতু নির্মাণের, সেখানে আপাতত ফেরি চালুর উদ্যোগ নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দুই পাড়ের মানুষের মধ্যে। তাদের আশা, ফেরি চালু হলে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।
 
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই নতুন ফেরিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]