কক্সবাজারে গিয়ে ঝিনাইদহের দুই যুবক নিহত

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১১:৪০:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১১:৪০:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঝিনাইদহের দুই যুবকের। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। এ ঘটনায় আরো অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলীর ছেলে নাইমুর রহমান জিহাদ(২১) এবং একই উপজেলার পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে নাঈম (২২)।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার ভ্রমণে যাওয়া ঝিনাইদহের কয়েকজন তরুণ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে দুজন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]