​ঈদুল আজহা সামনে রেখে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা, কম দামে স্বস্তিতে ক্রেতারা

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:০৫:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:০৫:৫২ পূর্বাহ্ন
মোঃ সাকিব, দিনাজপুর হিলি প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা (কোরবানি) উপলক্ষে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা। ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়, আর গত বছরের তুলনায় প্রায় সব ধরনের মসলার দাম কম থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে মসলা আমদানি হওয়ায় বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে দামও তুলনামূলকভাবে কমেছে। এতে যেমন ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করছেন, তেমনি বিক্রেতারাও ভালো বেচাকেনার আশা করছেন।
শনিবার (৯ মে) সন্ধ্যায় হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে সাদা এলাচ, কালো এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা বেড়েছে কয়েকগুণ।

মসলা ব্যবসায়ীরা জানান,
গত কোরবানি ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতি কেজি ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। কালো এলাচের দামও কমেছে। আগে ৩ হাজার টাকায় বি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]