​বোয়ালখালীতে টিনের বেড়া খুলে দোকানে চুরি

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৭:৫৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৭:৫৭:১১ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে টিনের বেড়া খুলে মোবাইল এজেন্ট ব্যাংকিংয়ের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানদার।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টার পর কানুনগোপাড়া মোড়ের রনি স্টোরে এ ঘটনা ঘটেছে।

 
ভুক্তভোগী দোকানদার রনি তালুকদার জানান, দোকানের পিছনে লাগোয়া গুদামের তালা ভেঙে চোরের দল প্রথম গুদামে প্রবেশ করে। এরপর টিনের বেড়া কেটে দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা, ৩০ হাজার টাকা মূল্যমানের রিচার্জ কার্ড, ৩টি মোবাইল সেট এবং সিসিটিভি ক্যামরার ডিবিআরের হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে।

 বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]