দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৩:৩৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৩:৩৭:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) ভোরে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান পরিচালনা করা হয়।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীর নির্দেশনায় এসআই অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় শনিবার ভোর পৌনে ৪টার দিকে একটি যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাসে দুইজন যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বক্সে রাখা ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আটক মো. আল আমিনের (৩০) ব্যাগ থেকে ১১ কেজি এবং রেশন খাতুনের (২২) ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরা (মোল্লা বাড়ি) এলাকার মো. আল আমিন এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গারাগঞ্জ (সাহাপাড়া) এলাকার রেশন খাতুন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]