নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ ১৪ টি মামলার আসামি সোহেল @ ক্যাডার সোহেল&#৩৯;কে গ্রেফতার করেছে র‍্যাব-১১|

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:৪৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:৪৩:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ ১৪ টি মামলার
আসামি সোহেল @ ক্যাডার সোহেল&#৩৯;কে গ্রেফতার করেছে র‍্যাব-১১|


| র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের
অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‍্যাবের সৃষ্টিকাল থেকে
চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ডাকাত,
ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে
সাধারণ জনগণের মনে আ¯’া অর্জন করতে সক্ষম হয়েছে| এছাড়াও সম্প্রতিকালে বেশ
কয়েকটি চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের
সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

 নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী সোহেল @ ক্যাডার সোহেল ও তার বাহিনী
অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বন্দর ও তার আশে পাশের এলাকাকে আতঙ্কের জনপথ ˆতরী করে
রেখেছে| সোহেল এর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, জমিদখল ও আধিপত্য বিস্তারসহ
একাধিক অভিযোগ রয়েছে| ঐসব এলাকায় যেকোনো নতুন ¯’াপনা নির্মাণের সময়
তার বাহিনীকে মোটা অঙ্কের টাকা দিতে হয়| চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং
মারধরের ঘটনা ছিল নিয়মিত| শীতলক্ষ্যা নদীর তীরের বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও
বাল্কহেড থেকে তার বাহিনীর সদস্যরা নিয়মিত চাঁদা আদায় করে| ¯’ানীয় ছোট-বড়
ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত &#৩৯;মাসোহারা&#৩৯; আদায় করার ও অভিযোগ রয়েছে|
সোহেল তার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের ˆপত...ক জমি ও ভিটেমাটি জোরপূর্বক
দখল করে| ভুক্তভোগীদের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়া অথবা পেশিশক্তি ব্যবহার
করে উ”েছদ করার ঘটনায় সে এলাকায় কুখ্যাত| আধিপত্য বজায় রাখতে সোহেল প্রায়ই
আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে আসছিল| সোহেল বাহিনীর ছত্রছায়ায়
মদনপুর ও বন্দর এলাকায় মাদকের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে উঠে| তার সরাসরি
তত্ত্বাবধান এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা হয়| উল্লেখ্য যে, এই শীর্ষ
সন্ত্রাসী সোহেল এর অপরাধ কর্মকান্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকায় ও
গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে|

 এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে
আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে| অদ্য ০৯ মে ২০২৬
খ্রিঃ তারিখ রাত ১২:৩০ ঘটিকার সময় র‍্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের আন্দিরপাড় এলাকায়
অভিযান পরিচালনা করে বন্দরের শীর্ষ সন্ত্রাসী সোহেল @ ক্যাডার সোহেল, পিতাঃ
আনোয়ার হোসেন, সাংঃ মদনপুর, আন্দিরপাড় , থানাঃ বন্দর, জেলা: নারায়ণগঞ্জ&#৩৯; কে
গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ
নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪ টি মামলা রয়েছে |

 গ্রেফতারক...ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানা
হস্তান্তর করা হয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]