সিমজা’র নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য দরখাস্ত আহবান

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০১:৪২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০১:৪২:১৪ অপরাহ্ন

সিমজা’র নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য দরখাস্ত আহবান

‘সাংবাদিকদের আবাসন সংকট নিরসন ও আর্থিক স্বাচ্ছলতার প্রত্যয়’ এ সিলেটে রেডিও, টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সিলেট ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট আ্যালায়েন্স-সিমজা’র নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। দেশী-বিদেশী রেডিও, টেলিভিশন এবং স্বীকৃত গণমাধ্যমের মাল্টিমিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকরাই কেবল আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়মাবলী আবেদন পত্রের সাথে পাওয়া যাবে।

আগামীকাল ১০ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  নগরীর সুবিধবাজারস্থ এক্সেল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিমজা’র অস্থায়ী কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। অথবা জরুরী প্রয়োজনে ০১৭০০৯৪২৮৩৮ ও ০১৭১১০৫৭০০৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]