সাজেকে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১২:৪৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১২:৪৯:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনো ছড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নাম্বার পাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়।

 
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আমার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছি। নিহত হেগেরা চাকমা ওরফে (লেত্তবাপ) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত দলের সদস্য। এ বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]