হিলিতে মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:২৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:২৭:২০ অপরাহ্ন

মোঃ সাকিব, দিনাজপুর হিলি প্রতিনিধি 

দিনাজপুরের হিলিতে মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের শ্রদ্ধেয় মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, একজন মায়ের মৃত্যু কখনো পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং অত্যন্ত হৃদয়স্পর্শী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]