শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে :প্রতিমন্ত্রী নুরুল হক নুর

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৫৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৫৫:০৯ অপরাহ্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
‘বাংলাদেশকে পরিবর্তন করার জন্য  শিক্ষা ব্যবস্হা পরিবর্তন করতে হবে। শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে| শিক্ষকদের একটি বেতন এবং কাঠামো  দরকার| আমরা এ বিষয়ে সম্মিলিতভাবে একটা পদক্ষেপ নেব যাতে শিক্ষকদের জন্য  পর্যায়ক্রমে সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা  নিশ্চিত করা যায়|’  শুক্রবার সকালে গলাচিপা উপজেলার মাধমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এসব কথা বলেন|

তিনি আরো বলেন, ‘গ্রাজুয়েশন এর  নিচে কোন লোক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না| সরকার সপ্তাহের প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে | যেহুতু শনিবার স্কুল বন্ধ থাকে তাই সপ্তাহে যে কোন একদিন স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবেন|’

গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবু কালাম মো. সাঈদ,গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, উত্তর পূর্ব গজালিয়া মাদ্রাসার সুপার মো. সাইদুর রহমান, এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]