নির্বাচনে দল খারাপ করলেও সরে দাঁড়াবেন না স্টারমার

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৩৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৩৯:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি। প্রাথমিক ফলাফলে পৌরসভা পরিষদগুলোতে একের পর আসন হারাচ্ছে তারা। এই নির্বাচনী ফলাফলের দায় নিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিক ফলাফল দলের জন্য সুখবর বয়ে আনছে না। স্টারমার বলেন, ফলাফলগুলো খুবই কঠিন, একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তবে সরে গিয়ে দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেবেন না বলে জানিয়েছেন তিনি।

ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ২০২৪ সালের জুলাই মাসের সাধারণ নির্বাচনে লেবার পার্টির ভূমিধস বিজয়ের কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমাদের দলকে সেই বিজয়ে নেতৃত্ব দিয়েছিলাম, তার ছিল দেশকে পরিবর্তন করার জন্য একটি পাঁচ বছরের ম্যান্ডেট।’

স্টারমার বলেন, আগামী দিনগুলোতে তিনি লেবার পার্টির নেওয়া পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]