যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা খুলে দিলো সৌদি-কুয়েত

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:০৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:০৫:১০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক


হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিতে গত রোববার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন পেরোতেই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের আলোচনায় অগ্রগতি হয়েছে।

 

তবে গতকাল বৃহস্পতিবার জানা যায়, যুক্তরাষ্ট্রকে এ অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত। এতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি ও কুয়েত।

এরফলে আবারও প্রজেক্ট ফ্রিডম চালুর দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আবারও অভিযান শুরুর সম্ভাবনা আছে।

গত রোববার যখন ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণা দেন তখন বিষয়টি আরব দেশগুলোকে অবাক করে। কারণ তাদের সঙ্গে এ ব্যাপারে মার্কিন সরকার কোনো ধরনের আলোচনাই করেনি। এরপর সৌদি ও কুয়েত যুক্তরাষ্ট্রকে জানায়, এ অভিযানের জন্য তারা তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন ট্রাম্প। কিন্তু তারা দুজন এ নিয়ে একমত হতে পারেননি।

 

 

সৌদির এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান তাদের ওপর পাল্টা হামলা চালাতে পারে এমন বিষয়টিকে যুক্তরাষ্ট্র প্রথমে গুরুত্ব দেয়নি। এছাড়া তাদের আশঙ্কা ছিল পরিস্থিতি খারাপ হলে মার্কিনিরা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে চলে যেতে পারে। এমন শঙ্কা থেকে তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]