নবাবগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৫৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৫৪:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি (ডাংগাপাড়া) গ্রামের হাসান আলীর ছেলে।

 
কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু জানান,
সৌরভ মাঠে কাজ করার সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বজ্রপাতে মৃত্যু বরণ করে।



এ ব্যাপারে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনিপ্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]