ময়মনসিংহে ১হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার- ০১

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০২:১৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০২:১৯:৪১ অপরাহ্ন
 
 
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি  
 
ময়মনসিংহ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছেন।
 
ময়মনসিংহ  বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানাধীন চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় আজ ৮ মে শুক্রবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি- মোছাঃ সুবর্না আক্তার (৩৩), স্বামী- দেলোয়ার হোসেন, মাতা- মোছাঃ হুসনে আরা বেগম, সাং- পাটগুদাম(রেলওয়ে নিউ কলোনী), ওয়ার্ড নং- ১৮, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, থানা- কোতোয়ালি মডেল, জেলা- ময়মনসিংহকে ১,০০০(এক হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 
 
অতঃপর উপ-পরিদর্শক  মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]